News Flash

  • Home
  • Uncategorized
  • তথাগত রায়ের টুইটে ফের বিতর্ক
Image

তথাগত রায়ের টুইটে ফের বিতর্ক

কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) : ফের টুইট-বোমা তথাগত রায়ের। এ বার বিজেপি-র এক কর্মীর কথা উদ্ধৃত করে ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগতর দাবি, বিজেপি-র অন্দরে কাজ করেন পিকে-র মাইনে করা লোক।

মঙ্গলবার টুইটে তাঁর বিস্ফোরক অভিযোগ, বিজেপির নিচু স্তরের কর্মীদের মধ্যে ‘ঘুণ পোকা’ বাসা বেঁধেছে। নিচু স্তরের কর্মীদের মধ্যে একটা ‘খেলা’ চলছে। তাঁদের মধ্যে অনেকেই পিকে-র লোক। তাঁরা বিজেপির খাতায় নাম লিখিয়ে তৃণমূলের হয়ে ‘কাজ’ করে চলেছে। এজন্য তাঁদের ‘মাস মাইনে’ও দেওয়া হচ্ছে। প্রথম টুইটে তথাগত লিখছেন, ‘এক জন একনিষ্ঠ বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া। ‘স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না, আমাদের আমাদের পাশের গ্রামে এক জন আমাকে বলছিল ২০২১-এর বিধানসভা ভোটের আগে পিকে-র টিম থেকে অনেকেই ফোন করছিল। আমাদের এখানকার এক জন শিক্ষিত যুবককে ফোন করে বলছিল ১৩ হাজার টাকা করে মাইনে দেবে বিজেপি-তে যোগ দিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য। তাই আমার মনে হয়, বিজেপি-তে এখনও নীচের তলায় এ রকম অনেক পিকে-র মাইনে দেওয়া কর্মী আছে। যত দিন না এদের চিহ্নিত করা যাবে, বিজেপি-কে জেতানো অসম্ভব’।’

নীলবাড়ির লড়াইয়ে পরাজিত হওয়ার পর থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে আসছেন তথাগতবাবু। তাঁর নিশানায় দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন। যা নিয়ে বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে।বিজেপি-র এই কোন্দল সম্প্রতি তীব্র হয় তথাগতবাবুকে নিয়ে দিলীপবাবুর মন্তব্যকে কেন্দ্র করে। দিলীপবাবু মন্তব্য করেন, তথাগত চাইলে দল ছাড়তে পারেন। তার পরই ফের দলের বিরুদ্ধে মন্তব্য করেন তথাগতবাবু। তিনি বলেছিলেন, তিনি নিজে দল ছাড়ছেন না। তবে দল ছাড়লে অনেক গুপ্তকথাই ফাঁস করে দিতে পারেন। সে সময় তিনি টুইটে লেখেন, ‘গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে যে, আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব।’ তিনি লেখেন, ‘দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম, কিন্তু এখনই তা হচ্ছে না।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top