News Flash

  • Home
  • Uncategorized
  • ৭ ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ জেলা সফর
Image

৭ ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ জেলা সফর

কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) : ফের জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ ডিসেম্বর থেকে পাঁচ জেলা সফর করবেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ছাড়াও, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়াতেও প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর।

আপাতত তাঁর সূচি রয়েছে— ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ৮ ডিসেম্বর মালদা, মুর্শিদাবাদ ৯ই নদিয়া। তৃতীয়বার ক্ষমতায় এসে উত্তরবঙ্গের জেলা দিয়ে প্রশাসনিক বৈঠক শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। কোচবিহার বাদে দার্জিলিং, জলপাইগুড়িতে প্রশাসনিক সভা করেছেন। এবারে তাঁর সফর- উত্তরবঙ্গের বাকি জেলাতেও। কোভিড পরিস্থিতির কারণে জেলাসফর ব্যহত হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় একের পর এক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন নিজে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও, আদালতে সরকার জানিয়েছে- পরের বছর এপ্রিলের মধ্যে বাকি পুরসভায় ভোট করাতে চায় নবান্ন। সেক্ষেত্রে এই পাঁচ জেলার পুরপরিষেবাও তাঁর নজরে থাকবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top