News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আইনি জট ইষ্ট-ওয়েস্ট মেট্রোতে, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
Image

ফের আইনি জট ইষ্ট-ওয়েস্ট মেট্রোতে, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) : ফের আইনি প্যাঁচে জড়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। এবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন নিয়ে তীব্র আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

অক্টোবর, ২০২০-তে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রাপথের সম্প্রসারণ হয় ফুলবাগান পর্যন্ত। এবার ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হওয়ার অপেক্ষা। তার মধ্যেই এই আইনি বিবাদ। মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও পার্ক এলাকায় নির্মাণকার্য চালানো যায় না। এমনকী পার্কের ভিতরে কোনও হাসপাতাল বা বিদ্যালয়ও করা যায় না। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ পার্কের ভিতরেই নির্মাণকাজ চালাচ্ছেন। এতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। তাই অবিলম্বে ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীরা।

এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কিছু তথ্য দিতে। আদালতের তরফে মেট্রো কর্তৃপক্ষের কাছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রোর নির্মাণ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীরা এও জানিয়েছেন, সল্টলেকের সেন্ট্রাল পার্কের সংলগ্ন বিভিন্ন জায়গা বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে। আর সেটা নিয়ে ব্যবসা চলছে। তাতে আপত্তি রয়েছে এলাকাবাসীর।ইষ্ট-ওয়েস্ট মেট্রোর ‘লাইন টু’ হল সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পাঁচ কিলোমিটারের রাস্তা। সেই রাস্তা সেন্ট্রাল পার্ক থেকে ফুলবাগান যাচ্ছে, যা মিলবে শিয়ালদাতে। দীর্ঘ আইন জটিলতা কাটিয়ে আপাতত পাঁচটি রুটে চলছে মেট্রো। ফেব্রুয়ারি মাসে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে চালু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top