News Flash

  • Home
  • Uncategorized
  • দিনের মতো মুলতুবি রাজ্যসভার অধিবেশন, অচলাবস্থা কাটাতে বৈঠক ডাকলেন বিড়লা
Image

দিনের মতো মুলতুবি রাজ্যসভার অধিবেশন, অচলাবস্থা কাটাতে বৈঠক ডাকলেন বিড়লা

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): বিক্ষোভ, স্লোগান, ওয়াকআউট, অচলাবস্থা কাটছেই না! গণতন্ত্রের পীঠস্থানে হাঙ্গামা চলছেই। সোমবারের পর মঙ্গলবারও বারবার হইচই সংসদের উভয়কক্ষে। রাজ্যসভায় এদিন এতটাই বেশি হাঙ্গামা হয় যে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভার অধিবেশন। একই পরিস্থিতি লোকসভাতেও। লোকসভাতেও এদিন অনেকবার মুলতুবি হয়েছে অধিবেশন। এদিকে, লোকসভায় অচলাবস্থা কাটাতে সমস্ত রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের বৈঠকে ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শৃঙ্খলাভঙ্গের জন্য সোমবারই রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন দলের ১২ জন সাংসদকে। ১২ জন সাংসদকে সাসপেন্ড করা নিয়েই এদিন উত্তাল হল সংসদের উভয়কক্ষ। রাজ্যসভা ও লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বুধবার থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁদের দলের দু’জন সাংসদ। অন্যান্য দলকেও সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন ডেরেক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top