News Flash

  • Home
  • Uncategorized
  • কথা রাখল মোদী সরকার, লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল
Image

কথা রাখল মোদী সরকার, লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): যেমন কথা তেমনই কাজ। বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই সোমবার লোকসভায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে এদিন লোকসভায় আলোচনার দাবি জানান কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদরা। শেষমেশ তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। লোকসভার পর তা তোলা হবে রাজ্যসভায়।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশন শুরু হতেই কৃষি আইন প্রত্যাহার-সহ নানা বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। তুমুল হই-হট্টগোলের কারণে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন, একটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। বারোটার পর লোকসভার অধিবেশন শুরু হলে, সংসদের নিম্নকক্ষে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। এরপর স্লোগান চলতে থাকে, তাই দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top