News Flash

Image

ঐতিহাসিক জয় : বিপ্লব দেব

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরা আজ এক ঐতিহাসিক জয়ের সাক্ষী রইল। যাঁরা ত্রিপুরার ক্ষতি করতে চেয়েছিলেন, পুর ও নগর সংস্থা নির্বাচনে বিজেপিকে জয়ী করে তাঁদের যোগ্য জবাব দিয়েছেন রাজ্যবাসী। আজ নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা এবং বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহাকে পাশে বসিয়ে নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের আনন্দ ভাগ করে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরেশ্বরী মায়ের পুন্যভূমির যাঁরা ক্ষতি করতে চেয়েছিলেন, আজ তাঁদের যোগ্য জবাব দিয়েছেন ত্রিপুরাবাসী। ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে, মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। তাই, বিজেপিকে ৯৮.৫০ শতাংশ আসনে জয়যুক্ত করে ত্রিপুরাবাসী উপহার দিয়েছেন।


তাঁর কটাক্ষ, ত্রিপুরাকে বদনাম করার চেষ্টায় যাঁরা ছিলেন, তাঁরা দেখুক কৈলাসহর অথবা সোনামুড়ায় সংখ্যালঘু এলাকাতেও মানুষ উন্নয়নের পক্ষে আস্থা প্রদর্শন করেছেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে ত্রিপুরাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি, বিজেপির জয়ের পেছনে ত্রিপুরায় ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক ঐক্য অন্যতম কারণ। সাথে তিনি যোগ করেন, কঠোর পরিশ্রম এবং একাগ্রতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৈরী মঞ্চই বিজেপিকে জয়ের স্বাদ পেতে সাহায্য করেছে। এদিকে, পুর নির্বাচনে বিরাট সাফল্যের জন্য অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা প্রদেশ বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ২২২টি আসনে বিজেপি একাই ২১৭ আসনে জয়ী হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top