নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): এয়ারসেল ম্যাক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদাম্বরকে সমন পাঠাল দিল্লির একটি আদালত। শুধুমাত্র পি চিদম্বরম নন, শনিবার তাঁর ছেলে ও সাংসদ কার্তি চিদম্বরম ও কয়েকজনকে সমন পাঠিয়েছে দিল্লির আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও সিবিআই-এর মামলায় তাঁদের সমন পাঠিয়েছে আদালত। এই মামলায় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাখিল করা চার্জশিট বিবেচনা করবে আদালত।অভিযোগ, অর্থমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে এয়ারসেল সংস্থায় মালয়েশিয়ার ম্যাক্সিসকে লগ্নি করার ছাড়পত্র পাইয়ে দেন চিদম্বরম। বিনিময়ে তাঁর পুত্র কার্তি চিদম্বরমের সংস্থাকে ঘুষ দেওয়া হয়। সিবিআইয়ের অভিযোগ, অর্থমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলেন চিদম্বরম।

এয়ারসেল ম্যাক্সিস মামলা : চিদম্বরম ও তাঁর ছেলেকে সমন দিল্লির আদালতের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















