News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত কমল হাসান, টুইটে জানালেন কন্যা শ্রুতি
Image

সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত কমল হাসান, টুইটে জানালেন কন্যা শ্রুতি

মুম্বই, ২৭ নভেম্বর (হি. স.) : সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্ত কমল হাসান । টুইট করে এমনটাই জানালেন কন্যা শ্রুতি হাসান। সেই টুইটে লিখেছেন, তাঁর বাবা, অর্থাৎ কমল হাসান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেই সঙ্গে এই সময় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন শ্রুতি।
সোমবার খবর আসে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুর্বলতা অনুভব করেছিলেন শরীরে। সেই সঙ্গে ছিল সর্দিও। সময় নষ্ট না করে করোনা পরীক্ষা করিয়েছিলেন কমল হাসান। রিপোর্ট পজ়িটিভ আসায় তৎক্ষণাৎ নিজেকে আলাদা করেন নেন অভিনেতা। তবে বাড়িতে নয়, এই মুহূর্তে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কমল। টুইট করে বাবার স্বাস্থ্য সম্পর্কে জানালেন কমলের কন্যা অভিনেত্রী শ্রুতি হাসান।

চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর টুইট করে সকলকে সাবধানে থাকতে অনুরোধ করেছিলেন কমল। তাঁর অনুরাগীরাও টুইটের নীচে সুপারস্টারের সুস্বাস্থ্য কামনা করেছেন। আপাতত, হাসপাতালের চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছেন কমল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top