News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দিনে ৩ ডিগ্রির বেশি পারদ-পতন, ঠাণ্ডা বাড়ছে দক্ষিণবঙ্গে
Image

দু’দিনে ৩ ডিগ্রির বেশি পারদ-পতন, ঠাণ্ডা বাড়ছে দক্ষিণবঙ্গে

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): ফের পারদ-পতন তিলোত্তমায়। বিগত দু’দিনে ৩ ডিগ্রির বেশি নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। পারদ পতনের সৌজন্যে ঠাণ্ডাও বাড়ছে কলকাতায়। কলকাতার তুলনায় বৃহস্পতিবার সকালে ঠাণ্ডা বেশি অনুভূত হয়েছে গ্রাম বাংলায়। ক্যানিং থেকে কাকদ্বীপ, বসিরহাট থেকে সাগর-সর্বত্রই ভোরের দিকে শীত শীত অনুভূত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, গত দু’দিনে ৩ ডিগ্রির বেশি নেমেছে কলকাতার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার আকাশ সকাল থেকেই পরিষ্কার, একেবারে শীত শীত আমেজ। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে, তাপমাত্রা আরও নামতে পারে মহানগরী-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top