News Flash

  • Home
  • Uncategorized
  • তপসিয়ায় আগুনে ভস্মীভূত জুতোর কারখানা, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

তপসিয়ায় আগুনে ভস্মীভূত জুতোর কারখানা, প্রচুর ক্ষয়ক্ষতির শঙ্কা

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স.): কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার ভয়াবহ আগুন লাগল তপসিয়া থানার অন্তর্গত জি জে খান রোডে অবস্থিত রবারের চপ্পল তৈরির একটি কারখানায়। বুধবার রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে দমকলে খবর দেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকলের আটটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, তপসিয়া থানার অন্তর্গত জি জে খান রোডে অবস্থিত রবারের চপ্পল তৈরির কারখানায় বুধবার গভীর রাতে আগুন লাগে। প্রথমে কারখানার একটি জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কারখানার কয়েকজন কর্মী-সহ স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ওই গোডাউনে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি-না তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top