News Flash

  • Home
  • দেশ
  • আগামীবছর ২ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল
Image

আগামীবছর ২ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স) : ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, পরের বছর ভারতেই ফিরে আসছে আইপিএল টুর্নামেন্ট। গত মরশুমে করোনার কারণে এই টুর্নামেন্টের অর্ধেকটাই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। কিন্তু, কয়েকদিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এবছর ভারতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, পরের বছর ২ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট আয়োজন করার একটা প্রাথমিক চিন্তাভাবনা শুরু করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ সূচি এখনও পর্যন্ত তৈরি করা হয়নি। তবে বোর্ডের পক্ষ থেকে সকল স্টেক হোল্ডারদের একথা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ২ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। আর প্রথম ম্যাচ চেন্নাইয়ে আয়োজন করা হবে।

আগামী বছর পঞ্চদশ মরশুমে পা রাখতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দশটি দলের মধ্যে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যদিও চলতি বছর আটটি দলের মধ্যে মোট ৬০টি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীন বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী বছর এই টুর্নামেন্ট ৬০ দিন ধরে আয়োজন করা হবে। ফলে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জুনের প্রথম সপ্তাহান্তে কিংবা ৪ অথবা ৫ জুন আয়োজন করা হবে। প্রত্যেকটা দলই ১৪টি করে লিগ ম্য়াচ খেলার সুযোগ পাবে। সাতটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ তারা খেলতে পারবে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top