News Flash

  • Home
  • Uncategorized
  • Flood Hit : বন্যা বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশে মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ শতাধিক
Image

Flood Hit : বন্যা বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশে মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ শতাধিক

অমরাবতী, ২১ নভেম্বর (হি.স.) : বন্যা বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা । টানা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত বন্যায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৪ জনের । নিখোঁজ রয়েছে শতাধিক। অন্যদিকে, তিরুপতিতে আটকে রয়েছে বহু পুন্যার্থী। লাগাতার বৃষ্টিতে প্লাবিত বহু এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৪০০ গ্রামের। উদ্ধার কাজ চালাচ্ছে দমকল, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সকাল থেকেই কাড়াপ্পা এবং অনন্তপুর জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জেরে হড়পা বানে নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ। আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে ধস নামায় রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তিরুপতি থেকে কাড়াপা যাওয়ার সড়ক এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান এবং ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top