News Flash

  • Home
  • Uncategorized
  • Bharti Ghosh : প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবার বিজেপির জাতীয় মুখপাত্র
Image

Bharti Ghosh : প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবার বিজেপির জাতীয় মুখপাত্র

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স) : বিজেপির জাতীয়স্তরে দায়িত্ব পেলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা ভারতীকে ঘোষকে জাতীয় মুখপাত্র করেছেন। এবার থেকে বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

খাকি, উর্দি ছেড়ে ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন দাপুটে আইপিএস অফিসার ভারতী ঘোষ। তৃণমূলের অভিনেতা সাংসদ দীপক অধিকারী(দেব-র কাছে পরাজিত। তারপরও ২০২১ বিধানসভা নির্বাচনে আর এক আইপিএস অফিসার হুমায়ুন কবীরের বিরুদ্ধে ডেবরার প্রার্থী হন। কিন্তু, হুমায়ুনের বিরুদ্ধেও হারতে হয় ভারতী ঘোষকে। তারপর থেকে ভারতী ঘোষকে দলের প্রচার, বৈঠকে তেমনটা দেখা যায়নি। রবিরার তাঁকে জাতীয় মুখপাত্র করায় দলে বাড়তি গুরুত্ব পেয়েছেন বলে মনে করা হচ্ছে।


দাপুটে আইপিএস অফিসার ভারতী ঘোষ ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় ছিলেন। তাঁকে পরে মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রায় পাঁচ বছর জঙ্গলমহলের দায়িত্ব সামলান ভারতী ঘোষ। কিন্তু, জঙ্গলমহল কাপের পুরষ্কার বিতরণীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ সম্বোধন করে বিতর্কে জড়ান।

ভারতী ঘোষ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক হন। পশ্চিমবঙ্গ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগে (সিআইডি)তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top