News Flash

  • Home
  • Uncategorized
  • Coronavirus : দেশে করোনাভাইরাসে ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা
Image

Coronavirus : দেশে করোনাভাইরাসে ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স) : দেশে এখনও নিম্নমুখী করোনা সংক্রমণ। রবিবারও অনেকটা কমেছে দেশের অ্যাকটিভ কেস ও সুস্থতার হার। তবে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য হলেও বেড়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। এখনও পর্যন্ত মহামারীর বলি ৪ লক্ষ ৬৫ হাজার ৬৬২ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস মোট আক্রান্তের ০.৩৬ শতাংশ। যা কিনা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। আপাতত করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭১৪ জন। হিসেব বলছে, এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লক্ষ ২২ হাজার ৩৭ জন। আর সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। এটাও গতবছর মার্চ মাসের পর সর্বোচ্চ।

এদিকে, করোনার পরিসংখ্যানে খানিকটা স্বস্তি মিললেও টিকাকরণে তৎপরতা কমাচ্ছে না ভারত। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যগুলিকে ১২৯ কোটি টিকার ডোজ পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১১৬ কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ২১০ ডোজ টিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৬৭ লক্ষের বেশি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top