News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি কৃষি আইন বাতিল, প্রধানমন্ত্রী বললেন হয়তো আমাদেরই ত্রুটি ছিল
Image

তিনটি কৃষি আইন বাতিল, প্রধানমন্ত্রী বললেন হয়তো আমাদেরই ত্রুটি ছিল

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ‘বিতর্কিত’ তিনটি কৃষি আইন বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি সবাইকে জানাতে চাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রক্রিয়া শুরু করব। আমি কৃষকদের অনুরোধ করছি আপনারা পরিবারের কাছে ফিরে যান, আসুন নতুন করে শুরু করি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি যা করেছি, কৃষকদের জন্য করেছি। আমি যা করেছি তা দেশের জন্য। আপনাদের আশীর্বাদে আমি আমার কঠোর পরিশ্রমে কখনই কিছু বাদ দিইনি। আমি আপনাদের আশ্বস্ত করছি আমি এখন আরও কঠোর পরিশ্রম করব, যাতে আপনাদের স্বপ্ন, দেশের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।”
তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর আক্ষেপ, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’ আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার চাষের ক্ষেতে ফিরতেও আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘এখন কাউকে দোষারোপের সময় নয়।’’ উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্তানে বিরুদ্ধে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিশেষত, পঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। রাস্তা অবরোধ, রেল রোকো-আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলি। অবশেষে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top