News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহজনক গতিবিধি দেখতেই গুলি সেনার, উরিতে জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল
Image

সন্দেহজনক গতিবিধি দেখতেই গুলি সেনার, উরিতে জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল

শ্রীনগর, ১৭ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে ভারতীয় সেনাবাহিনীর। তৎক্ষণাৎ গুলি চালান ভারতীয় সেনা জওয়ানরা। মনে করা হচ্ছে, সেনাবাহিনী গুলি চালাতেই জঙ্গিরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মঙ্গলবার রাতে উরি সেক্টরের রেওয়ান্ড নাল্লাহর ধুলাঞ্জা পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে ভারতীয় সেনাবাহিনীর। পাক সেনার সমর্থনেই জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে। যদিও, ভারতীয় বীর সেনা জওয়ানরা জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে দেয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top