News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্রিপুরায় বিমানে জ্বালানি তেলে কর কমছে ১৫ শতাংশ, মাত্র ১ শতাংশ করে মিলবে জ্বালানি
Image

ত্রিপুরায় বিমানে জ্বালানি তেলে কর কমছে ১৫ শতাংশ, মাত্র ১ শতাংশ করে মিলবে জ্বালানি

আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.) : বিমানের জ্বালানি তেলে এক লাফে ১৫ শতাংশ কর কমিয়েছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম একসাথে বড় মাত্রায় বিমানের জ্বালানি তেলে কর কমানো হয়েছে। এতে ত্রিপুরায় বিমানের সংখ্যা অনেক বাড়বে বলে দাবি করেছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে বিমানের ভাড়াও কমবে।

প্রসঙ্গত, ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের করের হার ছিল ১৬ শতাংশ। ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করা হয়েছিল। আজ মঙ্গলবার তথ্য মন্ত্রী বলেন, বিভিন্ন বিমান সংস্থা পরিষেবা দেওয়ার সাথে জ্বালানি তেল ক্রয় করে নিয়ে যায়। এক্ষেত্রে যে রাজ্যে জ্বালানি তেলের করের কম থাকে সেখান থেকে বিমান সংস্থাগুলি বেশি মাত্রায় তেল ক্রয় করে থাকে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিমানের জ্বালানি তেলে করের হার ২৫ শতাংশ এবং অসমে ২৩.৬৫ শতাংশ।

মন্ত্রী বলেন, ত্রিপুরায় বিমান পরিষেবার পরিসর বৃদ্ধির ভাবনা থেকে জ্বালানি তেলে করের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই আজ মন্ত্রিসভা বিমানের জ্বালানি তেলে করের হার ১৬ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার অনুমোদন দিয়েছে। তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলে সমস্ত রাজ্যের তুলনায় এখন থেকে ত্রিপুরায় বিমানের জ্বালানি তেলের দাম সবচেয়ে কম হবে।


তাঁর কথায়, ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তে বছরে ১.৬৭ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। কারণ এখন বছরে বিমানের জ্বালানি তেল থেকে বছরে ১.৭৮ কোটি টাকা আয় হচ্ছে। তাঁর বক্তব্য, বিমানের জ্বালানি তেলের কর কমিয়ে দেওয়ায় এখন অনেক বিমান সংস্থা ত্রিপুরায় পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে আসবে। কারণ তারা পরিষেবা দেওয়ার বিনিময়ে কম দামে তেল ক্রয় করবে। এতে কলকাতা এবং গুয়াহাটি রুটে বিমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই ত্রিপুরার যাত্রীরা তাতে উপকৃত হবেন।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top