News Flash

  • Home
  • বিনোদন
  • দিলীপ ঘোষকে পাল্টা তোপ বাবুল সুপ্রিয়র
Image

দিলীপ ঘোষকে পাল্টা তোপ বাবুল সুপ্রিয়র

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : পুরভোটে বাবুল সুপ্রিয়কে কলকাতার মেয়র পদপ্রার্থী করার তৃণমূলের জল্পনা নিয়ে সাত সকালেই প্রতিক্রিয়া দিয়েছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন, ‘‘বাবুলকে কিছুই দেবে না তৃণমূল, এখন ঝুনঝুনি দিচ্ছে। কারণ বাবুল কলকাতার ভোটার নন।’’

বিজেপি-তে থাকার সময়ও বাবুল-দিলীপ সংঘাত চর্চার বিষয় হয়ে উঠেছিল। দল ছাড়ার পর সে কথাও গোপনও করেননি বাবুল। কিন্তু দেখা গেল, দল বদলেও সংঘাত মিটল না। সাম্প্রতিকতম বিতর্কের শুরু একটি জল্পনাকে ঘিরে। শোনা যাচ্ছে, আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদের মুখ হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। এ বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকাকেও নাকি রয়েছে বাবুলের নাম। এই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি-র কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘‘বাবুল সুপ্রিয়কে তৃণমূল কিছুই দেবে না। এখন ঝুনঝুনি দিচ্ছে।’’ পাশাপাশি প্রশ্ন তোলেন, ‘‘কলকাতায় কবে কাজ করেছেন বাবুল? তিনি তো কলকাতার ভোটারও নন।’’

পাল্টা দিলীপ ঘোষকে ‘বঙ্গ রাজনীতির অজন্তা সার্কাস’ বলে অভিহিত করে বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টেনে বাবুলের কটাক্ষ, ‘‘সুকান্তর জন্য দুঃখ হয়, যে ওঁকে এই অর্বাচীন ভাঁড়টিকে সঙ্গে নিয়ে ঘুরতে হয়। আর ওঁর আমাকে নিয়ে এত চিন্তা কেন? কই আমি তো স্বতঃপ্রণোদিত হয়ে ওঁকে নিয়ে কখনও কিছু বলি না!’’ দিলীপবাবু কটাক্ষ করেছিলেন একদা দলীয় সতীর্থকে। বলেছিলেন, ‘‘তৃণমূল বাবুলকে কিছুই দেবে না। এখন ঝুনঝুনি দিচ্ছে।’’ প্রশ্ন তুলেছিলেন, বাবুল কলকাতার জন্য কী করেছেন? পত্রপাঠ তার জবাব দিলেন বাবুল। চাঁচাছোলা ভাষায় দিলীপবাবুকে আক্রমণ করে বাবুল বললেন, ‘‘প্রায় সম্পূর্ণ ইস্ট-ওয়েস্ট মেট্রো। তাতে আমার সামান্য অবদান কী, তা ওঁর জানার কথা নয়। পুরো রুটটা চালু হলে ফ্রি-তে একটা ‘ডে টিকিট’ দেব ওঁকে। ঘুরে দেখে আসবেন।’’ দিলীপবাবুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বাবুল। তাঁর কটাক্ষ, ‘‘উনি বাঙালি কাঁকড়ার উৎকৃষ্টতম উদাহরণ। ভোটের সময় ‘দাদার কীর্তি’-র কথা নিচুতলার কর্মীরা জানেন। তাই বিজেপি-র বৈঠকে দলের কর্মীরাই ওঁকে ‘গো-ব্যাক’ বলেছেন, মারামারি করেছেন।’’

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top