News Flash

Image

দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু, গত সপ্তাহেই আক্রান্ত ২,৫৬৯ জন

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ডেঙ্গুর বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছর দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৭৭ জন। তাঁদের মধ্যে শুধুমাত্র গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৯ জন। দিল্লিতে এযাবৎ ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে।সোমবার দক্ষিণ দিল্লির অ্যান্টি ম্যালেরিয়া অপারেশন জানিয়েছে, দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৭ জন। এ বছর মৃত্যু হয়েছে ৯ জনের। বিগত ৫ বছরের তুলনায় এ বছর দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি। মৃত্যু সংখ্যা ২০১৭ সালে ছিল ১০, এ বছর নভেম্বর মাসেই মৃত্যুর সংখ্যা ৯-এ পৌঁছেছে। দিল্লির বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top