News Flash

  • Home
  • Uncategorized
  • Malvika will contest : পঞ্জাবের ভোটে লড়বেন সোনু সুদের বোন মালবিকা
Image

Malvika will contest : পঞ্জাবের ভোটে লড়বেন সোনু সুদের বোন মালবিকা

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স) : রাজনৈতিক কেরিয়ার শুরু করতে পারেন সোনু সুদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বৈঠকের পর থেকেই ওই জল্পনা চলছে বিভিন্ন মহলে। তবে সোনু সাফ জানিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই তাঁর নেই। কিন্তু, এবার ব্যালটের লড়াইয়ে সামিল হতে চলেছেন সোনুর বোন মালবিকা সুদ। জানা গিয়েছে, আসন্ন পঞ্জাব নির্বাচনে অংশ নিতে চলেছেন তিনি। মালবিকার ভোট যুদ্ধে নামার বিষয়টি রবিবার সোনু সুদ জানিয়েছেন। পঞ্জাবের মগা এলাকায় সাংবাদিক বৈঠক করে ওই ঘোষণা করেন পরিযায়ীদের মসিহা। বৈঠকে উপস্থিত ছিলেন মালবিকাও। কিন্তু, তিনি কোন দলের প্রার্থী হতে চলেছেন, সে বিষয়টি এখনও পর্যন্ত জানাননি তিনি। এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি অভিনেতাও।

এদিন সোনু জানিয়েছেন, রাজনীতির মাঠে কোনও ইচ্ছা তাঁর নেই। কিন্তু, তাঁর পরিবার পঞ্জাবের মানুষের পাশে দাঁড়াতে চায়। অভিনেতা জানিয়েছেন, প্রশাসনিক স্তর থেকে সাধারণকে সাহায্য করতে চায়। আর পরিবারের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য রাজনীতি করতে চলেছেন মালবিকা।
বোন কোন প্রতীকে লড়াই করবেন, তা এখনও জানাননি সোনু। তাঁর কথায়, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।‘ তবে সূত্রের খবর, ইতিমধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিনেতা। এমতাবস্থায় মালবিকার কংগ্রেস সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top