News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতে ১১০.৭৯-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, নমুনা টেস্ট পৌঁছল নতুন মাইলফলকে
Image

ভারতে ১১০.৭৯-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, নমুনা টেস্ট পৌঁছল নতুন মাইলফলকে

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): ভারতে ১১০.৭৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫৩ লক্ষ ৮১ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ১,১০,৭৯,৫১,২২৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫৩ লক্ষ ৮১ হাজার ৮৮৯ জনকে।

ভারতে ৬২.১০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ নভেম্বর সারা দিনে ভারতে ১১,৬৫,২৮৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬২,১০,৬৭,৩৫০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১১,৬৫,২৮৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৬ জন।

Releated Posts

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় একমত কোয়াড: মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাস্তব ফলাফল প্রদানের…

ByByNews Desk Aug 13, 2026

আফ্রিকায় ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ কোট দিভোয়ারে প্রতিমন্ত্রীর সফর: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে কোট দিভোয়ারের সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও…

ByByNews Desk Aug 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top