News Flash

  • Home
  • বিদেশ
  • Congress has issued a manifesto : পুর ও নগর নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস
Image

Congress has issued a manifesto : পুর ও নগর নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ আগরতলা পুরনিগম এবং অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এর জন্য ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস দল৷ প্রদেশ কংগ্রেস মঙ্গলবার ত্রিপুরার ইনচার্জ অজয় কুমারের হাত ধরে এই ইস্তেহার প্রকাশ করেছে৷
আগরতলা পুরনিগম এবং অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে কংগ্রেস৷ মঙ্গলবার কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা শহর এলাকায় প্রচার রেলি সংঘটিত করা হয়৷ রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলি থেকে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী আবেদন জানানো হয়৷ এদিন আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেস দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে৷ নির্বাচনী ইশতেহারে আগরতলা পৌরনিগম এবং অন্যান্য পুরো পরিষদ ও নগর পঞ্চায়েত গুলিতে জনগণের বিভিন্ন সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷


সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার৷ ইনচার্জ অজয় কুমারের হাত ধরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়৷ নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলীয় ইনচার্জ অজয় কুমার অভিযোগ করেন রাজ্যের পুর নিগম ,পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে৷ শাসকদল একতরফাভাবে স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ার চক্রান্ত করেছে৷ জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে এ ধরনের প্রয়াস খুবই বিপদজনক বলেও তিনি উল্লেখ করেন৷ গণতন্ত্র রক্ষায় কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে পুরনিগম যেভাবে পরিচালনা করা হয়েছে বর্তমান সরকারও সেই ভাবেই পরিচালনা করার প্রয়াস নিচ্ছে৷ জনগণের বাস্তব সমস্যা সমাধানের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেই৷ বিশেষ করে পুরো নাগরিকদের যে পানীয় জল পান করানো হচ্ছে তা পরিস্রুত নয় বলে তিনি মন্তব্য করেন৷ হাওড়া নদীর দু’’পাশে অন্তত ১০হাজার পরিবারের ৪০ হাজার মানুষ প্রতিদিন হাওড়া নদীতে তাদের মলমূত্র ত্যাগ করছে৷


সেই জল দিয়ে শহর এলাকার মানুষকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ কংগ্রেস দল পুরো নিগমের ক্ষমতায় আসলে প্রথমেই হাওড়া নদীর পাশে যে সব পরিবার বসবাস করছে তাদের জন্য বিজ্ঞানসম্মত পয় প্রণালীর ব্যবস্থা করা হবে বলে সুনিদৃষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷তিনি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ করেন৷এছাড়াকংগ্রেস কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা ও প্রাক্তন সভাপতি গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ৷

Releated Posts

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026

বাংলাদেশে আদিবাসী অধিকার সুরক্ষার দাবি, বাড়তে থাকা হিংসা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের

ঢাকা, ১২ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, ভূমির অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি স্বীকৃতি ও…

ByByNews Desk Aug 12, 2026

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top