News Flash

  • Home
  • Uncategorized
  • আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা শুভেন্দু অধিকারীর
Image

আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার শুভেন্দুবাবু টুইটে লিখেছেন, “বিশিষ্ট রাজনীতিবিদ এল কে আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা। জনসংঘ থেকে বিজেপিতে আপনার যাত্রা, রাম মন্দির আন্দোলনকে ডেপুটি প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক এবং আগামী প্রজন্মকে পথ দেখাবে। নন্দীগ্রাম আন্দোলনে আপনাদের সমর্থনের জন্য স্থানীয়রা চিরকাল ঋণী থাকবে।“

প্রসঙ্গত, লাল কৃষ্ণ আডবাণী (জন্ম ৮ নভেম্বর ১৯২৭) ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর অধীনে ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আডবাণী ভারতীয় জনতা পার্টির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের সদস্য।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top