News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতে ১০৮.৪৭-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, নতুন মাইলফলকে করোনা-টেস্ট
Image

ভারতে ১০৮.৪৭-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, নতুন মাইলফলকে করোনা-টেস্ট

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): ভারতে ১০৮.৪৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৩ লক্ষ ৮৪ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ১,০৮,৪৭,২৩,০৪২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৩ লক্ষ ৮৪ হাজার ০৯৬ জনকে।

ভারতে ৬১.৬০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ নভেম্বর সারা দিনে ভারতে ৮,৭০,০৫৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬১,৬০,৭১,৯৪৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৮,৭০,০৫৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top