News Flash

  • Home
  • Uncategorized
  • India’s fate : আজ রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ
Image

India’s fate : আজ রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ

দুবাই, ৭ নভেম্বর (হি.স) : আজ রবিবার টি-২০ বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ হবে। সোমবার টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারত। কিন্তু সমগ্র ভারত এখন সেদিকে নয়, তাকিয়ে রয়েছে আজকের নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের দিকেই।

রবিবারই বিশ্বকাপে ভারত থাকবে কি থাকবে না তার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ শেষেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত হিসাব নিকাশ। সেই ম্যাচে ভারতীয় সমর্থকদের সমর্থন যে এখন আফগানিস্তানের দিকেই, তা হয়ত বোঝার অপেক্ষা রাখে না।
যদিও খাতায় কলমের হিসাবে সেমিফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে ভারতের। আর সেই হিসাব অনুযায়ী বাকি তিন ম্যাচে তিনটিতেই জিততে হবে ভারতকে। যারমধ্যে দুটোতে ইতিমধ্যেই জিতে ফেলেছে ভারত। সঙ্গে বিরাট রানরেটও তাদেরই রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডকে হারতে হবে আফগানিস্তানের কাছে।

এই ম্যাচের ওপরই এখন ভারতের ভাগ্য নির্ধারণ করছে। রানরেটে সকলের থেকে অনেকটা এগিয়ে থাকলেও, নিউজিল্যান্ড জিতে গেলে তা কোনও কাজেই লাগবে না ভারতের। ভারত যতই এগোক না কেন, কিউইদের হারতেই হবে। স্কটল্যান্ড, নামিবিয়ার বিরুদ্ধে তা হয়নি।
এখন একমাত্র আশা আফগানিস্তান। ভারত সোমবার নামবে নামিবিয়ার বিরুদ্ধে। তার একদিন আগেই নির্ধারিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের ভাগ্য। সেদিকেই তাকিয়ে গোটা ভারতবাসী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top