News Flash

  • Home
  • দেশ
  • South Africa are out of the World Cup : ইংল্যান্ডকে হারিয়েও রান রেটের বিচারে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার
Image

South Africa are out of the World Cup : ইংল্যান্ডকে হারিয়েও রান রেটের বিচারে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার

শারজা, ৭ নভেম্বর (হি.স) : টি-২০ বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হল দক্ষিণ আফ্রিকাকে। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও নেট রান রেটের বিচারে প্রোটিয়াদের বিদায় নিতে হল বিশ্বকাপের মঞ্চ থেকে। দুর্ভাগ্যবশত পাঁচ ম্যাচের চারটিতে জিতলেও রান রেটের বিচারে বিশ্বকাপের দৌড় শেষ হয়ে গেল প্রোটিয়াদের। যে প্রসঙ্গ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। রান রেটের বিচারে গ্রুপ (১) থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পৌঁছল সেমিফাইনালে। অপরদিকে অপর গ্রুপ (২) থেকে ইতিমধ্যে শেষ চারে পৌঁছে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অজিরা। আর ইংল্যান্ডের প্রতিপক্ষ কারা হবে, সেই দৌড় অব্যাহত। যে দৌড়ে কিউয়িদের সঙ্গে রয়েছেন বিরাটরা।

শারজায় টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। রাসি ভান ডার ডুসেন (৬০ বলে অপরাজিত ৯৪) ও আইডেন মার্করামের (২৫ বলে অপরাজিত ৫২) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ব্রিটিশরা দারুণ ছন্দে এগোলেও তাদের এবারের বিশের বিশ্বকাপের মঞ্চে টানা জয়ের ধারা ছেদ পড়ে কাগিসো রাবাদা (৩৪৮) ও তাবরেজ সামসির (২২৪) বোলিংয়ের সুবাদে। খেলার শেষ ওভারে হ্যাটট্রিক করে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন রাবাদা।
প্রসঙ্গত, এদিন ইংল্যান্ড হেরে যাওয়ায় এখনও পর্যন্ত এবারের টি-২০ বিশ্বকাপে একমাত্র অপরাজেয় দলের তকমা আপাতত পাকিস্তানের দখলে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top