News Flash

  • Home
  • খেলা
  • Body of a missing youth was recovered : বক্সনগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার বার দিন পর
Image

Body of a missing youth was recovered : বক্সনগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার বার দিন পর

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ নভেম্বর৷৷ দীর্ঘ বার দিন পর নোটন দাসের মৃতদেহ উদ্ধার কলমচৌড়া ও বিশালগড় থানার প্রচেষ্টায়৷ গত ২৫ অক্টোবর দূর্গানগর এলাকার শিবনগরের কাঠমিস্ত্রি নোটনকে মোবাইলে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কে বা কাহারা৷ তারপর থেকে নোটন দাস নিখোঁজ৷
নোটন দাস নিখোঁজের ডাইরি ২৭ অক্টোবর বিশালগড় থানায় রুজু করেন তার পিতা৷ নোটনের রক্তমাখা বাইক কলমচৌড়া থানার পুলিশ বক্সনগরের জঙ্গল থেকে উদ্ধার করা হয়৷ তার দুদিন পর বিশালগড় থানা এবং কলমচৌড়া থানা মিলে ডগ স্কোয়াড দিয়ে বক্সনগর জঙ্গলে তল্লাশি চালায়৷ কিন্তু নোটন দাসের কোনো সন্ধান করতে পারেনি৷


ঘটনার বিবরণে জানা যায় নোটন দাসকে বাগবেরের অভিজিৎ দাস বিভিন্ন প্রলোভনের ফাদেঁ ফেলে বাড়ী থেকে ফুসলিয়ে নিয়ে আসে৷ বক্সনগর বন বিভাগের ডেলানিয়া গভীর জঙ্গলে মেরে ফেলে বস্তার ভিতরে ভরে মাটির গর্তে পূঁতে দেয়৷ পুলিশ সুত্রে জানা যায় যে নোটনের স্ত্রী সোনালী দাস সম্পর্কে বেয়াইন হন৷ আর বেয়াইনের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে৷ অভিজিৎ দাস পরিকল্পনা করেছিল নোটনকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েই সোনালীর সঙ্গে ভাব বিনিময়ে লিপ্ত হবেন৷ অবশেষে মোবাইল ফোনের সুএ ধরে পুলিশ খুনি অভিজিৎ দাসের সন্ধান পায়৷


আজ রাত সাড়ে সাতটায় বিশালগড় থানা ও কলমচৌড়া থানা মিলে বাগবের বাড়ি থেকে অভিজিৎকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ পুলিশকে সম্পূর্ণ খুনের ঘটনার রহস্য খুলে বলে অভিজিৎ৷ তার পরই আটটার সময় বিশালগড় থানা ও কলমচৌড়া থানার ওসি বিশাল পুলিশ এবং ফরেনসিক টীমের ডাক্তার এবং বক্সনগর ব্লকের বিডিও উপস্থিত হয়ে নোটন দাসের লাশ ডেলানিয়া জঙল থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ৷ তার ভাই শনাক্ত করতে পেরেছে সেই নোটন দাস৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ এই হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top