News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP nominated in the municipal : উৎসবের মেজাজে পুর ও নগর নির্বাচনে মনোনয়ন দিল বিজেপি
Image

BJP nominated in the municipal : উৎসবের মেজাজে পুর ও নগর নির্বাচনে মনোনয়ন দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ঢাক-ঢোল পিটিয়ে এবং সুবিশাল মিছিল আগরতলা পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিয়েছেন৷ তেমনি, আজ জিরানিয়া নগর পঞ্চায়েত এবং রানীর বাজার পুর পরিষদেও বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ সব মিলিয়ে পশ্চিম জেলায় আজ পুর ও নগর নির্বাচনে মনোনয়নকে ঘিরে উতবের মেজাজ লক্ষ্য করা গেছে৷ পুর নিগমে আজ প্রায় সমস্ত আসনেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷


পুর নিগমে ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দত্ত বলেন, মানুষের প্রত্যাশা পূরণে অতীতের মতোই সমস্ত চেষ্টা হবে৷ শহর সৌন্দর্য্যয়ন এবং নাগরিক পরিষেবা সুনিশ্চিত করাই হবে একমাত্র লক্ষ্য৷ এদিন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ রাষ্ট্র মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়িকা মিমি মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অংশ নিয়েছেন৷


কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে পুর নিগমে ৫১টি ওয়ার্ডেই পদ্ম ফুল ফুটবে৷ আগরতলা শহরকে আরও স্মার্ট করে তোলার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে৷ তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আগরতলা শহরে বৃষ্টির জল এখন জমছে না৷ জল নিষ্কাসনি ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাই, পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি৷


বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাক-ঢোল ও কাসর বাজিয়ে সহস্রাধিক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিল করে জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১-টি ওয়ার্ড এবং রাণীরবাজার পুর-পরিষদের ১৩ টি ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনিত প্রার্থীরা আজ রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করলেন৷ মিছিলের অগ্রভাগে ছিলেন তথ্য ০ সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী৷

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top