News Flash

  • Home
  • Uncategorized
  • সোনা-পাচার মামলা : স্বপ্না সুরেশকে জামিন দিল কেরল হাইকোর্ট
Image

সোনা-পাচার মামলা : স্বপ্না সুরেশকে জামিন দিল কেরল হাইকোর্ট

তিরুবনন্তপুরম, ২ নভেম্বর (হি.স.): কেরল সোনা-পাচার মামলায় জামিন পেয়ে গেল প্রধান অভিযুক্ত স্বপ্না সুরেশ। মঙ্গলবার স্বপ্না সুরেশকে জামিন দিয়েছে কেরল হাইকোর্ট। ২৫ লক্ষ টাকার জামিন বন্ড ও ২টি সলভেন্ট সিউরিটিতে স্বপ্না সুরেশকে জামিন দিয়েছে কেরল হাইকোর্ট। জামিন পাওয়ায় প্রায় ১৪ মাস পর জেল থেকে বেরোবেন স্বপ্না সুরেশ। স্বপ্না সুরেশ ছাড়াও পি এস সরিথ, মহম্মদ সফি পি, এ এম জালাল, রবিন্স হামিদ, রামীস কে টি, শারাফুদ্দিন কে টি এবং মহম্মদ আলিকে জামিন দিয়েছে কেরল হাইকোর্টের বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি সি জয়চন্দ্রনের ডিভিশন বেঞ্চ।

আরব থেকে কেরলে সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্না সুরেশকে ২০২০ সালের জুলাই মাসে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দেওয়া হয়। ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (১৯৬৭)-এর ১৬, ১৭ এবং ১৮ ধারায় মামলা রুজু করা হয়। প্রসঙ্গত, তিরুবনন্তপুরমে আরব আমিরশাহি দূতাবাসেই লিয়াজোঁ অফিসার পদে ছিলেন স্বপ্না। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের তথ্যপ্রযুক্তি প্রচার সংক্রান্ত বিষয়টিও সামলাতেন। কেরল তথ্য-প্রযুক্তি দফতরের সঙ্গে যুক্ত একটি সরকার নিয়ন্ত্রিত সংস্থার মার্কেটিং অফিসারের দায়িত্বেও ছিলেন তিনি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top