News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে বিধানসভায় প্রতিবাদ, শুভেন্দু অধিকারীকে শ্রদ্ধা
Image

বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে বিধানসভায় প্রতিবাদ, শুভেন্দু অধিকারীকে শ্রদ্ধা

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সশ্রদ্ধ অভিনন্দন জানালেন রাজ‍্য উদ্বাস্তু শাখার আহ্বায়ক ডঃ মোহিত রায়।

সোমবার শুভেন্দুবাবু দলের বিধায়কদের নিয়ে এ ব্যাপারে বিধানসভায় সরব হয়েছেন। মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন। মঙ্গলবার মোহিতবাবু এই প্রতিবেদককে জানান, “শুধু দল নয়, আজ সব বাঙ্গালী হিন্দুর নেতা শুভেন্দু অধিকারী। যখন অন‍্যরা কতটা বলব, কি বলব নিয়ে দ্বিধায় ভুগছেন, তখন তিনিই বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছে দিলেন বিধানসভায়। এই বিষয়ে তিনিই প্রথম চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে, কারো অনুমতির অপেক্ষা না করে প্রতিবাদ জানিয়ে আসেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। রাজ‍্য উদ্বাস্তু সেল।”

এদিকে, রাজ‍্য উদ্বাস্তু সেল জানিয়েছে, শারদীয় দুর্গাপূজার মণ্ডপ ও অন্যান্য মন্দির সহ হিন্দু সমাজের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশে শ্যামাপূজায় দীপাবলী পালন করবে না। বাংলাদেশের সনাতনধর্মীদের উপর এই আক্রমণের প্রতিবাদে ও তাঁদের সঙ্গে সহমর্মিতায় পশ্চিমবঙ্গেও সমস্ত বিজেপি সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী ও সনাতনধর্মী সকল মানুষের কাছে আমাদের আবেদন যে এবার ৪ঠা নভেম্বর কালীপূজার রাতে নিজেদের বাড়িতে কোন আলোকসজ্জা করবেন না বা প্রদীপ / মোমবাতি জ্বালাবেন না।
কালীপূজার দিনে নিজেদের বাড়ির সামনে এ ব্যাপারে পোস্টার দেয়ালে লাগাবেন যাতে প্রতিবেশীরা কেন আপনার বাড়ি অন্ধকার জানতে পারেন। বাংলাদেশে দুর্গাপূজার ও মন্দিরের উপর আক্রমণ, হিন্দুদের বাড়িঘর ধবংস, হত্যার প্রতিবাদে এবার দীপাবলীতে আমরা আলোকসজ্জা করব না।“ নিজের বাড়িতে লাগানো পোস্টারের ছবি এদিন সামাজিক মাধ্যমে ভাগ করেছেন মোহিত রায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top