News Flash

  • Home
  • Uncategorized
  • জয় ঘোষণার আগেই টুইটে মমতার শুভেচ্ছা
Image

জয় ঘোষণার আগেই টুইটে মমতার শুভেচ্ছা

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) :‘‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

মঙ্গলবার জয় ঘোষণার আগেই টুইটে এভাবে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা। উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের পথে তৃণমূল প্রার্থীরা। এই পরিস্থিতিতে তিনি এটি লিখলেন। বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ৬ মাসের মাথায়, উপনির্বাচনে ৪-এ ৪। ছত্রখান বিরোধী শিবির। জয়জয়কার তৃণমূলের। গণনার শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াতে থাকেন ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। গোসাবা, দিনহাটায় গণনার মাঝ পথেই তৃণমূলের সঙ্গে নিকটতম দ্বিতীয়ের ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে যায়।

খড়দহ কেন্দ্রেও বিজেপি-সিপিএমকে পিছনে ফেলে এগোচ্ছেন শোভনদেব। অর্থাৎ ৪ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এই আবহে টুইট এল কালীঘাট থেকে। দলের বিপুল জয়ের কাঁধে চেপে আগামী দিনে বাংলাকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করেছেন দলনেত্রী। নেত্রীর শুভেচ্ছা পাওয়ার পর জয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top