News Flash

  • Home
  • বিনোদন
  • ৯৯-কোটির ঊর্ধ্বে ভারতের কোভিড-টিকাকরণ, খুশি ও উচ্ছ্বসিত মান্ডব্য
Image

৯৯-কোটির ঊর্ধ্বে ভারতের কোভিড-টিকাকরণ, খুশি ও উচ্ছ্বসিত মান্ডব্য

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): কোভিড টিকাকরণে ১০০-কোটির দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। ভারতে ৯৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। এই মাইলফলকে পৌঁছনোর খুশি ও উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “আমরা এখন ৯৯ কোটিতে। কোভিড টিকাকরণে আমাদের ১০০ কোটির মাইলফলকের দিকে অগ্রসর হতে থাক ভারত।”মঙ্গলবার সকালেই টিকাকরণের নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছিল ভারত। সকাল আটটা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছিল, সকাল আটটা পর্যন্ত মোট ৯৮ কোটি ৬৭ লক্ষ ৬৯ হাজার ৪১১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৮৭ লক্ষ ৪১ হাজার ১৬০ জনকে। এরপর বেলা ১১.২৪ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানান, “আমরা এখন ৯৯ কোটিতে।”

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top