News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Procession of leftist youths : লেম্বুছড়া থেকে কামাল ঘাট পর্যন্ত বাম যুবদের দীপ্ত মিছিল সংগঠিত
Image

Procession of leftist youths : লেম্বুছড়া থেকে কামাল ঘাট পর্যন্ত বাম যুবদের দীপ্ত মিছিল সংগঠিত

নিজস্ব প্রতিনিধি, কামালঘাট , ৩০ আগস্ট।। লেম্বুছড়া থেকে কামালঘাট পর্যন্ত বাম যুবদের দীপ্ত মিছিল সংগঠিত হয় সোমবার। মিছিলের অগ্রভাগে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসংস্থানের দাবি সহ ৮ দফা দাবি নিয়ে বাম দলের যুব সংগঠন ডিওয়াই এফ আই ,টি ওয়াই এফ মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে বামুটিয়া বিধানসভার লেম্বুছড়া এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করে।

লেম্বুছড়া বাজার সংলগ্ন স্থান থেকে বের হয়ে মিছিলটি,কামালঘাট এলাকা পরিক্রমা করে পুনরায় লেম্বুছড়াতে গিয়ে এক পথসভার মাধ্যমে সমাপ্তি হয় ।প্রায় এক হাজারের উপর যুব কর্মী অংশ নেন এই মিছিলে। রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব ছিলেন এদিনের মিছিলের নেতৃত্বে । মিছিল শেষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে যুব নেতারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বেকার বিরোধী কাজ কর্মের তীব্র সমালোচনা করেন।বেকারদের কর্মসংস্থান সহ সরকারের দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে পালন করার জন্য চাপ সৃষ্টি করতে রাজ্যজুড়ে বাম যুব সংগঠন আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানানো হয়।

Releated Posts

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top