News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Leaders of BJP are coming রাজ্যে আসছেন বিজেপির তিন হেভিওয়েট নেতা
Image

Leaders of BJP are coming রাজ্যে আসছেন বিজেপির তিন হেভিওয়েট নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সোমবার রাজ্যে আসছেন বিজেপির তিনজন কেন্দ্রীয় নেতৃত্ব৷ এই তিন হেভিওয়েট নেতা হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ সোনকর, দলের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অজয় জামওয়াল এবং দলের অসম ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ফণিন্দ্রনাথ শর্মা৷


সূত্র মারফত জানা গিয়েছে তারা চারদিন রাজ্যে অবস্থান করবেন৷ এই সময়ের মধ্যে দলের রাজ্য নেতৃত্বদের সাথে ম্যারাথম বৈঠক করবেন৷ একটি অসমর্থিত সূত্রে জানা গিয়েছে তাদের উপস্থিতিতেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হতে পারে৷ তবে, তাঁদের রাজ্যে আসা এবং দলীয় নেতৃত্বের সাথে বৈঠকের নেপথ্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই মূখ্য৷ ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তৎপরতা এবং দলের একাংশ বিধায়কদের অসন্তোষ- এই নেতৃত্বদের রাজ্য সফরকালে বিস্তারিত আলোচনা হবে বলে সংবাদ সূত্রে জানা গেছে৷

Releated Posts

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

প্রদেশ বিজেপি কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আগরতলা, ১৫ আগস্ট: ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top