News Flash

  • Home
  • খেলা
  • আশঙ্কাই সত্যি হল, স্থগিত হল পাক আফগান ক্রিকেট সিরিজ
Image

আশঙ্কাই সত্যি হল, স্থগিত হল পাক আফগান ক্রিকেট সিরিজ

কাবুল, ২৪ আগস্ট (হি. স.) : আশঙ্কাকে সত্যি করে স্থগিত হয়ে গেল পাক-আফগান ক্রিকেট সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে সেপ্টেম্বরের শুরুতে একদিনের সিরিজ খেলার কথা ছিল রশিদ খানদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘ আলোচনা করে সেদেশের ক্রিকেট বোর্ড সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বলেন, ‘‘ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা মাথায় রেখে সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দু’পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাঁদের এই সিদ্ধান্ত আইসিসি-কেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হামিদ বলেন, ‘‘সোমবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় আমরা সিরিজ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সম্মতি জানিয়েছে। তারাও আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও।

আইসিসি-কেও আমরা জানিয়েছি ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।’’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘আফগানিস্তানের ক্রিকেটারদের মানসিক অবস্থার পাশাপাশি শ্রীলঙ্কায় বাড়তে থাকা কোভিড আক্রান্তের সংখ্যা, কাবুল থেকে শ্রীলঙ্কায় যাওয়ার অসুবিধা ও সম্প্রচারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে। সে কথা বিবেচনা করে আমরা সিরিজ আপাতত স্থগিত রাখছি।’’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা জাকির খান বলেন, ‘‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। খেলার ইচ্ছে থাকলেও পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের পিছিয়ে আসতে হচ্ছে। পরের বছর আমরা এই সিরিজ খেলব।’’

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top