News Flash

  • Home
  • প্রধান খবর
  • সক্রিয় রোগী ০.৯৮ শতাংশ, ৩৫৪ বেড়ে ভারতে কোভিডে মৃত্যু ৪.৩৫-লক্ষাধিক
Image

সক্রিয় রোগী ০.৯৮ শতাংশ, ৩৫৪ বেড়ে ভারতে কোভিডে মৃত্যু ৪.৩৫-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ভারতে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন, এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। সোমবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৯,৪৮৬ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ, ২০২০ সালের মার্চ মাসের পর সর্বোচ্চ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,১৯,৫৫১ জন, ১৫৬ দিন পর ভারতে এতটা কমল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৪,৩৭৩ জন। বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৪৭,৫২৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ২৫,৪৬৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ জন। ভারতে ৫৮.৮৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৫৮,৮৯,৯৭,৮০৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৬৩,৮৫,২৯৮ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৫৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৫,১১০ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা ফের বাড়ল, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৯,৪৮৬ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,১৭,২০,১১২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৬৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। বিগত ৬০ দিন ধরে দেশে সাপ্তাহিক সংক্রমণের হার (১.৯০ শতাংশ) ৩ শতাংশের কম, বিগত ২৯ দিন ধরে দৈনিক সংক্রমণের হার (১.৫৫) ৩ শতাংশের কম।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top