News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলঙে ছিনতাইকৃত তিনটি ইনসাস রাইফেল উদ্ধার মেঘালয় পুলিশের
Image

শিলঙে ছিনতাইকৃত তিনটি ইনসাস রাইফেল উদ্ধার মেঘালয় পুলিশের

শিলং, ২৩ আগস্ট (হি.স.) : ছিনতাইকৃত তিন ইনসাস রাইফেল উদ্ধার করতে সক্ষম হয়েছে মেঘালয় পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সোমবার মেঘালয় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দল উমশিং-মাওকিনরোহ পুলিশ ফাঁড়ির অন্তর্গত শিলঙের গণেশ দাস হাসপাতালের নীতে ওয়াহ্ উমখ্রা নামের এক পাহাড়ি ছড়ায় তালাশি চালিয়ে এগুলি উদ্ধার করেছে।

গত ১৩ আগস্ট মওলাই এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে ‘হাইনেউত্রিপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল’ (এইচএনএলসি) নামে মেঘালয়ের এক জঙ্গি সংগঠনের প্ৰাক্তন সাধারণ সম্পাদক চেস্টারফিল্ড থাংখিউয়ের মৃত্যুকে কেন্দ্র করে ১৫ আগস্ট কতিপয় দুষ্কৃতী শিলঙের বিভিন্ন এলাকায় উন্মত্ত তাণ্ডব শুরু করেছিল। হাতে হাতে কালো পতাকা নিয়ে কালো কাপড় দিয়ে মুখমণ্ডল বেঁধে প্রকাশ্য রাজপথে টহলদারি পুলিশের দুটি গাড়ি সহ কয়েকটি ইনসাস রাইফেল ছিনতাই করেছিল উন্মত্ত দুষ্কৃতকারীর দল। তারা পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছিল সেদিন। ঘটনার পরিপ্রেক্ষিতে শিলঙে কারফিউ জারি করা হয়। প্রাক্তন জঙ্গি নেতার মৃত্যুর পর মওলাই থানায়ও হামলা চালানো হয়েছিল। পুলিশের দল থানা ছেড়ে পালাতে বাধ্য হয়।


পরবর্তীতে জঙ্গি সংগঠনের ওপর ক্রমশ চাপ তৈরি করতে থাকে রাজ্য প্রশাসন। মওলাইয়ের গাঁওবুড়া (গ্রাম-প্রধান)-র সঙ্গে বৈঠক করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। হামলাবাজদের দাবির উদ্ধৃতি দিয়ে গ্রাম-প্রধান মুখ্যমন্ত্রীকে মওলাই থেকে পুলিশ পিকেট প্রত্যাহার করতে আর্জি জানান। দাবি মেনে মুখ্যমন্ত্রী ছিনতাইকৃত রাইফেলগুলি ফেরত দিতে বলেন গ্রাম-প্রধানকে। গ্রাম-প্রধানের অনুরোধে দুষ্কৃতীরা ছিনতাইকৃত রাইফেলগুলি ওয়াহ্ উমখ্রা ছড়ায় ফেলা হয়েছে বলে জানায়। এই খবরের সূত্র ধরে আজ সকাল থেকে ওয়াহ্ উমখ্রায় তালাশি অভিযান চালিয়ে মেঘালয় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দল তিনটি ইনসাস রাইফেল উদ্ধার করেছে। মেঘালয় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দল আজ ছিনতাইকৃত ইনসাস রাইফেল তিনটি উদ্ধার করেছে বলে খবর প্রথম টুইট করে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top