News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের পদে ফের দ্রাবিড়ের নাম
Image

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের পদে ফের দ্রাবিড়ের নাম

মুম্বই, ১৯ আগস্ট (হি.স.) : বিরাট কোহলীদের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। মনে করা হচ্ছিল, এরপর বিরাটদের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়। সেই জল্পনায় সম্ভবত ইতি পড়ল। এখনই হয়ত ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড়কে দেখা যাবে না। কারণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) কোচের পদে ফের আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আর কেউ আবেদন করেননি। তাই সম্ভবত আরও একবার এনসিএ-র কোচ হচ্ছেন দ্রাবিড়।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে শিখর ধবনদের সঙ্গে গিয়েছিলেন দ্রাবিড়। তারপর থেকেই তাঁর সিনিয়র দলের কোচ হওয়া নিয়ে জল্পনা বেড়েছিল।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হওয়ার জন্য উত্‍সাহী প্রার্থীদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দ্রাবিড় ছাড়া কেউই আবেদন করেননি। সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। তবে কিছুদিন আগেই বোর্ডের এক সূত্র মারফত্‍ জানা গিয়েছিল, দ্রাবিড় যদি আবেদন করেন তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ তিনিই হবেন।

বিসিসিআই-এর এক সূত্রের দাবি, ”এনসিএ-এর ভোল পাল্টে দিয়েছেন দ্রাবিড়। সেই কারণে তিনিই যে ফের নির্বাচিত হতে চলেছেন, তা জানার জন্য বিশেষ বুদ্ধির প্রয়োজন হয় না।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top