News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Worker has been attacked : আর্থিক লেনদেনকে নিয়ে মতভেদের জেরে বিশালগড়ে এক শ্রমিক আক্রান্ত
Image

Worker has been attacked : আর্থিক লেনদেনকে নিয়ে মতভেদের জেরে বিশালগড়ে এক শ্রমিক আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। আর্থিক লেনদেনকে নিয়ে মতভেদের জেরে বিশালগড়ে এক শ্রমিক আক্রান্ত হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


বিশালগড় বাজারে শ্রমিককে মারধর।ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে শ্রমিক রামু রবিদাস কাজ সেরে বাড়ি ফেরার পথে বিশালগড় এর এক ব্যবসায়ীর হাতে রক্তাক্ত হয়েছে। এমনকি শ্রমিককে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা যায় টাকা সংক্রান্তঃ বিভাগকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটেছে। বিশালগড়ের এক ব্যবসায়ী কমল বলে পরিচিত সে হঠাৎ শ্রমিককে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রামু রবিদাস মাটিতে লুটিয়ে পড়ে ।এই ব্যবসায়ী অভব্য আচরণ পড়লেও তাকে কেউ কোন কিছু করতে পারেনি । জানা গেছে, শ্রমিককে এলোপাতাড়ি ভাবে মারতে মারতেে তার গায়ের শার্ট ছিড়ে ফেলে দেওয়া হয়। বিশালগড়ের ব্যবসায়ী কমলের এ ধরনের কার্যকলাপ এ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আক্রমণে আহত শ্রমিক রামু রবি দাসের বাড়ি বিশালগড় থানাধীন মধ্যব্রজপুর এলাকায়। শ্রমিককে পথচারীদের সামনে মারধর করলেও সবাই দাঁড়িয়ে থাকলেও কেউ কোন প্রতিবাদ করেননি বলে জানা গেছে। পরবর্তী সময়ে আক্রান্ত শ্রমিক অভিযুক্ত ব্যবসায়ি কমল এর বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত মামলা দায়ের করেছেন বলে জানান আক্রান্ত শ্রমিক। এনিয়ে বিশালগড় বাজারে অভিযুক্ত ব্যবসায়ির বিরুদ্ধে ছি ছি রব উঠছে ।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top