News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি, একলাফে অনেকটা কমল আক্রান্তের সংখ্যা
Image

দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি, একলাফে অনেকটা কমল আক্রান্তের সংখ্যা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি. স.) : দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা একলাফে অনেকটা কমল। আগের দিনের তুলনায় দেশের দৈনিক করোনা আক্রান্ত কমেছে প্রায় ২৩.৫ শতাংশ। তার সাথে কমেছে অ্যাকটিভ কেসও।

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ১৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও অনেকটা বেশি। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬ জন। এই সংখ্যাটাও গত ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লক্ষ মানুষ।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top