News Flash

  • Home
  • Uncategorized
  • High alert issued at Delhi : ই-মেলে বিস্ফোরণের হুমকি, দিল্লি বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট
Image

High alert issued at Delhi : ই-মেলে বিস্ফোরণের হুমকি, দিল্লি বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর হুমকির জেরে যুদ্ধকালীন তত্‍পরতায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে। কারণ মেল মারফত আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর তরফে বিমান বন্দর উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হুমকি সম্পর্কে তাদের অবগত করেছে পুলিশ। ই-মেলে দাবি করা হয়েছে, রবিবার করণবীর সুরি ওরফে মহম্মদ জালাল এবং তার স্ত্রী শেলি সারদা ওরফে হাসিনা সিঙ্গাপুর থেকে দিল্লি আসছে। তারা বিমানবন্দরের কোথাও বোমা রেখে যাবে।

পুলিশের দাবি, এ ধরনের মেল এই প্রথম নয়। এর আগেও এই দু’জনের নাম দিয়েই হুমকি এসেছিল। তবে তা সত্ত্বেও কোনওমতেই হালকাভাবে নিতে নারাজ বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ আঁটোসাঁটো করা হয়েছে সর্বত্র। নিরাপত্তা কর্মীরা হাই অ্যালার্টে আছেন। এদিকে হুমকি দেওয়া মেলটি কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার হামলার হুমকি সম্বলিত ফোন কল এসেছিল মুম্বই পুলিশের কাছে। হুমকিতে বলা হয়, অমিতাভ বচ্চনের জুহুর বাংলো সহ মুম্বইয়ের তিনটি স্টেশন এবং বাসস্টপে বোমা বিস্ফোরণ করা হবে। পরে অবশ্য সেই ফোন কলটি ভুয়ো বলে জানা যায়। কিন্তু আচমকাই পরপর বিস্ফোরণের হুমকিতে চিন্তার ভাঁজ গোয়েন্দা দফতরের কপালে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top