News Flash

  • Home
  • Uncategorized
  • Daily infections are declining in Tripura : ত্রিপুরায় কমছে দৈনিক সংক্রমণ, করোনায় মৃত্যু বেড়ে যাওয়ায় চিন্তা
Image

Daily infections are declining in Tripura : ত্রিপুরায় কমছে দৈনিক সংক্রমণ, করোনায় মৃত্যু বেড়ে যাওয়ায় চিন্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। কিন্ত, মৃত্যু মিছিল আবার শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬২ জন করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি, চার জনের মৃত্যু এবং ২৪৮ জন সুস্থ হয়েছেন। সংক্রমণের হার ২.৯৬ শতাংশ।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১১৬৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৬৮৪ জনকে নিয়ে মোট ৮৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৩৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ২২৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ২৬২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার হয়েছে ২.৯৬ শতাংশ।


এদিকে, সুস্থতা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৪৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৭১০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭৯২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৭৫৭৫৪ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৯৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৫.৬২ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখল করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮৭ জন, দক্ষিণ জেলায় ৪৭ জন, গোমতি জেলায় ৩৬ জন, ধলাই জেলায় ২১ জন, সিপাহিজলা জেলায় ১৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২১ জন, উনকোটি জেলায় ৩০ জন এবং খোয়াই জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top