News Flash

  • Home
  • Uncategorized
  • Thefts and robberies at GB : জিবিতে চুরি ছিনতাই, নিরাপত্তা নিয়েও প্রশ্ন
Image

Thefts and robberies at GB : জিবিতে চুরি ছিনতাই, নিরাপত্তা নিয়েও প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চুরি ছিনতাই এর ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। হাসপাতালে চিকিত্সা করাতে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জিবি হাসপাতাল চত্বরে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারকদের খপ্পরে পড়ে অনেকেই টাকাপয়সা মোবাইলফোনসহ মূল্যবান সামগ্রী হারাচ্ছেন। শনিবার এ ধরনের একই ঘটনা ঘটেছে হাসপাতাল চত্বরে।

জানা যায় এক যুবক হাসপাতালে রোগী দেখতে আসা এক মহিলার কাছে তার মোবাইল ফোনটি চায় অপর একজনের সঙ্গে একটু কথা বলার জন্য। সহজ-সরল ওই মহিলা যুবকের হাতে ফোন দিলে সে ফোন নিয়ে পালিয়ে যায়।ফোন করার নাম করে মন্দিরা দাস নামে এক মহিলার কাছ থেকে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় মুহূর্তেই জিবি হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জানা যায় প্রতারিত মহিলার বাড়ি খয়েরপুর এলাকায়। মন্দিরা দাস নামে ওই মহিলা তার আত্মীয়কে নিয়ে আসে জিবি হাসপাতালে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ করে এক যুবক ওই মহিলার কাছ থেকে ফোন করার নাম করে মোবাইল নেয়। কিন্তু কথা বলার ছলে ওই যুবক মোবাইলটি নিয়ে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যায় ।

জানা যায় মোবাইলটির মূল্য ১৫হাজার টাকা ।এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল এর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেন ওই মহিলা ।সেখানে কর্মরত ছিল বেসরকারি নিরাপত্তাকর্মী, পুলিশ কর্মী এবং টিএসআর বাহিনীর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ওই মহিলা। জিবি হাসপাতাল চত্বর থেকে প্রায়ই এ ধরণের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। পরপর এসব ঘটনা নিরাপত্তা কর্মীরা তাদের টিকির নাগালও পাচ্ছে না। এসব ঘটনা ঘিরে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top