News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Justice Shubhashish Talapatra Corona affected : বিচারপতি শুভাশীষ তলাপাত্র করোনা আক্রান্ত
Image

Justice Shubhashish Talapatra Corona affected : বিচারপতি শুভাশীষ তলাপাত্র করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ করোনা আক্রান্ত হয়েছেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি শুভাশীষ তলাপাত্র৷ বর্তমানে তিনি আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে চিকিতাধীন রয়েছেন৷ আগামীকাল তাঁকে নয়াদিল্লি স্থিত ভেদান্তা হাসপাতালে উন্নত চিকিতার জন্য নেওয়া হবে৷


ত্রিপুরা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল দাতা মোহন জমাতিয়া বলেন, বিচারপতি শুভাশীষ তলাপাত্র করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ আজ তাঁর আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে৷ দাতা মোহন জমাতিয়া জানান, বিচারপতি তলাপাত্রকে আগামীকাল এয়ার এম্বুলেন্সে নয়াদিল্লিস্থিত ভেদান্তা হাসপাতালে উন্নত চিকিতার জন্য নেওয়া হবে৷ সেই মতো ব্যবস্থা করা হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা আক্রান্তের তালিকা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে৷ সংক্রমণ অনেকটা কমেছে ঠিকই৷ তবুও, পরিস্থিতি এখনো স্বাভাবিক বলে মনে করছে না স্বাস্থ্য দফতর৷ ত্রিপুরা হাই কোর্টে এই প্রথম বিচারপতি করোনা আক্রান্ত হয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top