News Flash

  • Home
  • Uncategorized
  • Committed suicide by hanging : গোকুলনগর মধ্যপাড়ায় ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

Committed suicide by hanging : গোকুলনগর মধ্যপাড়ায় ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির। ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর মধ্যপাড়া এলাকায়। গোকুলনগর মধ্যপাড়া এলাকার কৃষ্ণ দেবনাথ নামে এক ব্যক্তি অন্যান্য দিনের মতো ঘুম থেকে সকালে উঠে প্রাতঃভ্রমণে বের না হয়ে নিজ বাড়ির ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে ।

মৃত কৃষ্ণ দেবনাথের বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে কৃষ্ণ দেবনাথ।সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন পার্শ্ববর্তী এলাকার লোকজনকে ডাকাডাকি শুরু করে ।পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে বিশালগড় থানায় খবর পাঠায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝুলন্ত অবস্থায় থেকে মৃতদেহ নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এদিকে এলাকাবাসী জানায় উনার দুই ছেলে এবং ঘরে স্ত্রী রয়েছে। সংসারে কোন ঝামেলা নেই ।কি কারনে এই আত্মহত্যার ঘটনা তাএখনো জানা যায়নি ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশের তদন্তে বেরিয়ে আসবে মূল রহস্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top