News Flash

  • Home
  • Uncategorized
  • Young man was seriously injured : খোয়াইয়ের রামচন্দ্রঘাটে যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক
Image

Young man was seriously injured : খোয়াইয়ের রামচন্দ্রঘাটে যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। খোয়াইয়ের রামচন্দ্রঘাটে যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক। আহত যুবকের নাম কেশব দাস। বাড়ি থেকে বাই সাইকেলে করে সার আনার জন্য যাওয়ার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাইসাইকেল দিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় কেশব দাস। খোয়াই রামচন্দ্রঘাটে যান দুর্ঘটনায় আহত এক যুবক। ঘটনা আজ সকাল সাড়ে এগারোটায় রসরাজ স্মৃতি কমিউনিটি হল সংলগ্ন স্থানে।

আহত যুবকের নাম কেশব দাস ।বাড়ি রামচন্দ্রঘাটের বাতাপুরা এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।আহত যুবককের অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালের চিকিৎসক জিবিপি হাসপাতালে রেফার করে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাটের বাতাপুরা এলাকার বাসিন্দা কেশব দাস বাইসাইকেল নিয়ে সকাল এগারোটা নাগাদ কৃষিকাজের সার ক্রয় করার জন্য বাড়ি থেকে রামচন্দ্র ঘাট বাজারের উদ্দেশ্যে আসছিল । রামচন্দ্রঘাট রসরাজ স্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গণে আসতেই পেছন থেকে একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা দেয় কেশব দাসকে। তাতে কেশব দাস বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে রাস্তার পাশে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মালবাহী বুলেরো গাড়ি দ্রুতবেগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আহত কেশব দাসকে গাড়ি করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক কেশব দাসের অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। খোয়াই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটি আটক করার উদ্যোগও গ্রহণ করেছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top