News Flash

  • Home
  • প্রধান খবর
  • Housewife has been attacked : দুধপুষ্করিনী এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়েছে গৃহবধূ
Image

Housewife has been attacked : দুধপুষ্করিনী এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়েছে গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। গোমতী জেলার কাকড়াবন থানা এলাকার দুধপুষ্করিনী এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়েছে গৃহবধূ । আক্রান্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আবারো স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূ।

ঘটনার বিবরণে জানা যায় কাকড়াবন থানাধীন দুধপুষ্করিনী এলাকার সুমন শীলের হাতে তার স্ত্রী বাবলি সাহা শীল(২৫) আক্রান্ত হয়েছে। আক্রমণে গৃহবধূ আহত হয়।এলাকার সূত্রে জানা যায়, প্রায়ই অত্যাচারিত হত গৃহবধূ।মুখ বুজে এই অত্যাচার মেনে নিত স্ত্রী বাবলি। শুক্রবার সুমন তার স্ত্রী বাবলিকে অসহনীয় অত্যাচার করেছে। বাবলি গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকলে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ।

কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দুধপুষ্করিনী থেকে আহত অবস্থায় বাবলিকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় দমকল বাহিনীর। কর্মীরা।সেখানে থেকে আহত বাবলিকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান বাবলির মাথায়, হাতে প্রচন্ড চুট লেগেছে। উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়। কাকড়াবন থানার পুলিশ অভিযুক্ত পাষণ্ড স্বামী সুমন শীলকে আটক করে কাকড়াবন থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদিকে ভরসা রাখুন, সরকারকে বিশ্বাস করুন’, ২১ জুনের নিট-ইউজি ২০২৬ পরীক্ষা হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত: ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের কারণে ২২ লক্ষ পড়ুয়ার মানসিক যন্ত্রণার কথা স্বীকার করে কেন্দ্রীয়…

ByBySandeep Biswas May 22, 2026

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাংলার উন্নয়নে কেন্দ্রের পূর্ণ সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কলকাতা, ২২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী…

ByBySandeep Biswas May 22, 2026

পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও এপ্রিলে ভারতের অর্থনীতি স্থিতিশীল ছিল: আরবিআই বুলেটিন

নয়াদিল্লি, ২২ মে (আইএএনএস): পশ্চিম এশিয়ার অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পরিস্থিতির চাপ সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে ভারতের অর্থনৈতিক…

ByByNews Desk May 22, 2026

চাইবাসায় আফিম পাচারচক্র ভেঙে দিল পুলিশ, ২০ কেজি পোস্ত খোল-সহ গ্রেফতার ৩

চাইবাসা, ২২ মে (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসায় বড়সড় মাদকবিরোধী অভিযানে আফিম পাচারের একটি চক্রের পর্দাফাঁস করল…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top