News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Daily infection increased : দেশের দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় সাড়ে সাত শতাংশ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১৮ জনের
Image

Daily infection increased : দেশের দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় সাড়ে সাত শতাংশ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১৮ জনের

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : আগামী মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত গোটা দেশ। সংক্রমণ রুখতে কড়া প্রশাসনও। বাতিল করা হচ্ছে একের পর এক ধর্মীয় সমাগম। পর্যটকদের ঘুরতে যাওয়ার উপরও জারি হচ্ছে নানা বিধিনিষেধ। আর এসবের মধ্যেই ওঠানামা করছে করোনা সংক্রমণ ও মৃত্যু। শনিবার দৈনিক সংক্রমণ কমলেও রবিবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭, যা শনিবারের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ ১৮ জুলাই, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.১৩ শতাংশ। সংক্রমণ রুখতে রবিবার থেকে ১০ দিনের জন্য মণিপুরে কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। যার মধ্যে কাপ্পা ভ্যারিয়েন্টে বিধ্বস্ত রাজস্থান। তার একমাসের মধ্যে উপর তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্ক দানা বাঁধছে। সেই কারণেই আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লক্ষ ৫৮ হাজার ৬৬৩ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৫১ লক্ষ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন দেশে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top