News Flash

  • Home
  • Uncategorized
  • Weekend curfew : উইকেন্ড কারফিউর শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বাজারে ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেছে
Image

Weekend curfew : উইকেন্ড কারফিউর শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বাজারে ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেছে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুলাই।। উইকেন্ড কারফিউর আদ্ব শ্রাদ্ধ ঘটলো শান্তির বাজার মহকুমায়। মহকুমা প্রসাশনের কর্মকর্তাদের এ বিষয়ে কোনো হেলদোল নেই। স্বাভাবিক কারণেই করোনা রুখতে উইকেন্ড কারফিউ জারি করার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যসরকার প্রতিনিয় নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভাইরাস থেকে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শনিবার সকাল ৫ টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত উইকেন্ড কারফিউর ঘোষনা করা হয়েছে। উইকেন্ড কারফিউর প্রথম সাপ্তাহে শান্তির বাজার মহকুমা জুরে সব দোকানপাট, যান চলাচল ছিলো বন্ধ।

আজ দ্বিতীয় সপ্তাহের প্রথমদিনে শান্তির বাজার মহকুমার বিভিন্ন বাজারে ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেছে। শনিবার শান্তির বাজার মহকুমার বাইখোড়া বাজার ও মনপাথর বাজারে সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে ব্যাপক হারে লোকসমাগম ঘটে। উইকেন্ড কারফিউর দিনে বাজারে সব্জী, মাছ, মাংস, মিষ্টি দোকান ও ফল দোকান খোলা রাখার পাশাপাশি সব কয়টি বাজারে মুদি দোকান থেকে শুরু করে অন্যান্য দোকানগুলি অর্ধ শাটার করে ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে। সব কয়টি দোকানের সামনে দোকানের মালিক বসে থাকে। ক্রেতারা আসলে দোকান খুলে দরজা বন্ধ করে অনাহাসে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাজারে আগত ক্রেতা বিক্রেতারা মাাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায়় রাখা ছাড়াই চলাফেরা করেছে। এমনটাই চিত্র লক্ষ্য করা গেলো শনিবার দিনভর। বাইখোড়া বাজারে ও মনপাথর বাজারে সাপ্তাহিক বাজারবারকে কেন্দ্র করে ব্যাপকহারে লোকসমাগম ঘটে ।

অপরদিকে বাজারে যানচলাচল ছিলো অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক। শান্তির বাজার শহরেও একই চিত্র লক্ষ্য করা যায়। বাজারের এই অবস্থা দেখেও মহকুমা প্রসাশন থেকে শুরু করে আরক্ষা প্রসাশনের লোকজনেরা নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। মহকুমা প্রসাশনের এধরনের ভূমিকায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। প্রশাসনের আশকারা পেয়ে এ ধরনের কাজকর্ম চলছে বলে অভিযোগ। এভাবে অবাধে করোনা বিধি অমান্য করা হলে করোনা সংক্রমণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top