News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ত্রিপুরায় কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু, স্বস্তি শুধুই সুস্থতায়, এই প্রথম সংক্রমনে শীর্ষে দক্ষিন জেলা
Image

ত্রিপুরায় কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু, স্বস্তি শুধুই সুস্থতায়, এই প্রথম সংক্রমনে শীর্ষে দক্ষিন জেলা

আগরতলা, ১৭ জুলাই (হি. স.) : ত্রিপুরায় কমল দৈনিক সংক্রমণ। কিন্ত বেড়েছে মৃত্যু। ২৪ ঘন্টার মিডিয়া বুলেটিন অন্তত তাই প্রমাণ করেছে। শুধু সুস্থতা স্বস্তি দিচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩০ জন করোনা আক্রান্ত, ২ জনের মৃত্যু এবং ৪১৬ জন সুস্থ হয়েছেন। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ-এ এই প্রথম সংক্রমনে পশ্চিম জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। সংক্রমনে প্রথমে এগিয়ে গেছে দক্ষিণ জেলা।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১৮২৮ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৯২৫৬ জন মোট ১১০৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ৪২ জন এবং রেপিড এন্টিজেনে ৩৮৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪৩০ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার কমে হয়েছে ৩.৮৮ শতাংশ। গতকাল ওই হার ছিল ৪.৪৪ শতাংশ এবং ১ জনের মৃত্যু হয়েছিল।


এদিকে, সুস্থতা বরাবরের মতই স্বস্তি দিয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় ৪১৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪২২১ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৭৩২৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৮২৮১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৩.২৫ শতাংশ। এদিকে মৃতের হার কমে হয়েছে ০.৯৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, এই প্রথম পশ্চিম জেলা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে দক্ষিণ জেলা। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮২ জন, দক্ষিন জেলায় ৮৫ জন, গোমতি জেলায় ৬৮ জন, ধলাই জেলায় ৩৮ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩৩ জন, ঊনকোটি জেলায় ৬৮ জন এবং খোয়াই জেলায় ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top